পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে খুব বড়ো নিয়োগ হতে চলেছে। দেখুন কোন ডিপার্টমেন্টে কত নিয়োগ হতে চলেছে।

Wb Recruitment

Wb Gov. Job Recruitment 2026: সমস্ত রাজ্যবাসীদের জন্য রয়েছে অত্যন্ত সুখবর।পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হতে চলেছে। যারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা সকলে এই বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারবেন। সূত্র অনুসারে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারী এবারে সকল নিয়োগের কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে চলেছেন। অর্থাৎ যে সকল আবেদনকারী যোগ্য কেবলমাত্র তারাই এবারে চাকরিতে নিযুক্ত হবে। কোনো প্রকারের চালাকি চলবে না, ঘুষ দিয়ে চাকরি আর হবে না, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। পরবর্তী সময়ে যে বিশাল নিয়োগ হতে চলেছে তার মধ্যে নিজের একটা স্থান করে নেওয়াটা দূর্লভ হয়ে পড়বে। সামনেই ডিসেম্বর থেকেই ফর্ম ফিলাপ শুরু হবে। একই সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হতে চলেছে, যেমন - পশ্চিমবঙ্গ পুলিশ, ICDS প্রকল্পে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আবেদনকারীদের আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরেই তারা আবেদন করতে পারবেন। কোন বিভাগে কত শূন্য পদে নিয়োগ করা হবে? কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হবে? কোন কোন পদে নিয়োগ হতে চলেছে? আবেদনের যোগ্যতা কত রয়েছে? সমস্ত তথ্য বিস্তারিত দেওয়া হল।

ICDS:

এই প্রকল্পের অধীনে প্রায় ১৬,০০০ শূন্যপদে কর্মী, সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ হতে চলেছে। 

1. তার মধ্যে সুপারভাইজার পদের জন্য রয়েছে ১০০০ টি শূন্যপদ। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমপক্ষে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং বয়স ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।

2. আবার ICDS কর্মী (worker) পদের জন্য ৫০০০ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স ১৮- ১৫ বছরের মধ্যবর্তী হতে হবে।

3. এছাড়াও ICDS সহায়িকা (Helper/ Cook) পদের জন্য রয়েছে ১০,০০০ শূন্যপদ। এখানে আবেদন করার জন্য কমপক্ষে অষ্টম পাশ হতে হবে এবং বয়স ১৮- ৩৫ বছর হতে হবে। 


উপরোক্ত পদগুলোতে নিয়োগের জন্য আগে লিখিত পরীক্ষা হবে। তারপর ইন্টারভিউ হবে এবং সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ হবে।


পশ্চিমবঙ্গ পুলিশ: 

এই বছরেই প্রায় ২০,০০০ শূন্যপদে WB পুলিশ নিয়োগ হতে চলেছে। 

1. এর মধ্যে Constable/ Lady Constable পদের জন্য রয়েছে ১৫,০০০ শূন্যপদ। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও বয়স ১৮ - ৩০ বছরের মধ্যে হতে হবে। 

2. এছাড়াও Sub - Inspector বা SI পদের জন্য ২০০০ শূন্যপদ রয়েছে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক (Graduate) হতে হবে। বয়স সীমা হল ২০- ৩০ বছর। 

3. আবার Wireless Operator/ Technical Staff পদে নিয়োগ করার জন্য ১,৫০০ টি শূন্যপদ রয়েছে। উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। এছাড়াও বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যবর্তী হতে হবে।

4. Driver, Civic , অন্যান্য পদের জন্য ১,৫০০ শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করতে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স ১৮- ৪০ বছরের মধ্যে হতে হবে।

 

গ্রাম পঞ্চায়েত: 

গ্রাম পঞ্চায়েত অফিসে সরকারি চাকরি পাওয়ার জন্য রাজ্যবাসীদের কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। এবারে ২০২৬ এ ১১,০০০ শূন্যপদে পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে। ২,৫০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ হতে চলেছে। এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ এবং বেতন ১৭,০০০ থেকে ৪৩, ৬০০ টাকা পর্যন্ত রয়েছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের জন্য শূন্যপদ রয়েছে ২০০০ টি। অষ্টম পাশ শিক্ষাগত যোগ্যতায় অপনারা আবেদন করতে পারবেন। এই পদে বেতন রয়েছে ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা। পরবর্তী পঞ্চায়েত সেক্রেটারি পদটির জন্য মোট শূন্যপদ রয়েছে ১০০০ টি। এই পদে আবেদন করার যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ এবং বেতন ২২,৭০০- ৫৮,৫০০ টাকাউচ্চমাধ্যমিক ও কম্পিউটার জ্ঞান যোগ্যতায় ১,২০০ শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে আবেদন করতে পারবেন। এই পদের বেতন রয়েছে ২২,৭০০ - ৫৮,৫০০ টাকা। এছাড়া আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে।